Lama ০১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
১দিনেই ১৩ ব্রিকফিল্ডে ২৯ লাখ টাকা জরিমানা

লামা ফাইতং ইউনিয়নে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অভিযান

লামা উপজেলা ফাইতং ইউনিয়নে পাহাড় ও টিলা কেটে ইট তৈরির কাঁচামাল সংগ্রহের অভিযোগে ১৩টি ইটভাটাকে মোট ২৯ লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন পরিবেশ অধিদপ্তর। সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বান্দরবান পরিবেশ অধিদপ্তর, জেলা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন এবং বান্দরবান সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সারোয়ার হোসেন। পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয় কর্তৃক প্রদত্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নম্বর-১২১৬৮/২০২৬ এর আদেশ বাস্তবায়নের লক্ষ্যে গঠিত বান্দরবান জেলা মনিটরিং কমিটির উদ্যোগে জেলা প্রশাসন বান্দরবান, লামা উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের যৌথ অভিযানে অবৈধভাবে ইটভাটা পরিচালনা ও পাহাড় কর্তনের মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(খ) ধারা এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৫ ধারা লংঘন করায়  এসব ব্যক্তি/প্রতিষ্ঠানের বিরুদ্ধে অদ্য ০৫/১০/২০২৬ খ্রি. তারিখে লামা উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।’

 মোবাইল কোর্টে নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন এবং বান্দরবান জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সারোয়ার হোসেন।

উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নূর হাসান সজীব এবং পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিন। মোবাইল কোর্টে সার্বিক সহযোগিতা প্রদান করেন লামা থানা পুলিশ।

যেসব প্রতিষ্ঠান ও ব্যাক্তির জরিমানা করা হয়, তাদের মধ্যে; মেসার্স বি.বি.সি ব্রিকস (B.B.C), সাং- রাইম্মাখোলা, ফাইতং, বরইতলী, লামা, বান্দরবান- পাঁচ লক্ষ টাকা।

মেসার্স এম.এইচ.বি ব্রিকস (M.H.B), সাং- ফাদুরছড়া, ফাইতং, লামা, বান্দরবান পার্বত্য জেলা-দুই লক্ষ টাকা,

মেসার্স ফাইব.বি.এম ব্রিকস (5.B.M), সাং- ফাদুরছড়া, ফাইতং, লামা, বান্দরবান পার্বত্য জেলা-দুই লক্ষ টাকা, মেসার্স কে.বি.সি ব্রিকস (K.B.C), সাং- বাঙ্গলীপাড়া, ফাইতং, লামা, বান্দরবান পার্বত্য জেলা-দুই লক্ষ টাকা,

মেসার্স এস. বি. ডাব্লিউ ব্রিকস (S.B.W), সাং- বড়খোলা, ফাইতং, লামা, বান্দরবান পার্বত্য জেলা-দুই লক্ষ টাকা, মেসার্স এম, এইচ, বি ব্রিকস (M.H.B), সাং- হরিণখাইয়া, ফাইতং, লামা, বান্দরবান পার্বত্য জেলা-দুই লক্ষ টাকা,

মেসার্স এস.এ.বি ব্রিকস (S.A.B), সাং- হরিণখাইয়া, ফাইতং, লামা, বান্দরবান পার্বত্য জেলা-দুই লক্ষ টাকা, মেসার্স সেভেন, বি.এম ব্রিকস (7.B.M), সাং- ফাদুরছড়া, ফাইতং, লামা, বান্দরবান পার্বত্য জেলা-দুই লক্ষ টাকা,

মেসার্স ইউ.বি.এম-২ ব্রিকস (U.B.M-2), সাং- হরিণঘাইয়া, ফাইতং, বরইতলী, লামা, বান্দরবান পার্বত্য জেলা-দুই লক্ষ টাকা,

মেসার্স ইউ.বি.এম ব্রিকস (U.B.M), সাং- হরিণখাইয়া, ফাইতং, বরইতলী, লামা, বান্দরবান পার্বত্য জেলা-দুই লক্ষ টাকা, মেসার্স এস.এস.বি ব্রিকস (S.S.B), সাং- রাইম্মাখোলা, ফাইতং, বরইতলী, লামা, বান্দরবান পার্বত্য জেলা-দুই লক্ষ টাকা,

মেসার্স এ.বি. সি-৪ ব্রিকস (A.B.C-4), সাং- মেঅং কারবারীপাড়া, ফাইতং, লামা, বান্দরবান পার্বত্য জেলা-দুই লক্ষ টাকা ও মেসার্স এ.বি. সি-২ ব্রিকস (A.B.C-2), সাং- শিবাতলী পাড়া, ফাইতং, বরইতলী, লামা, বান্দরবান পার্বত্য জেলাকে-দুই লক্ষ টাকা।

সর্বমোট ১৩টি ইটভাটায় ২৯ লাখ টাকা জরিমানা করা হয়। পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় এ ধরণের কার্যক্রম চলমান থাকবে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

থানচির নৌকা চালানো প্রধান শিক্ষক প্রধানমন্ত্রীর হাত থেকে নিলেন সম্মাননা

Bandarban Tribune

১দিনেই ১৩ ব্রিকফিল্ডে ২৯ লাখ টাকা জরিমানা

লামা ফাইতং ইউনিয়নে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অভিযান

Update Time : ১১:০৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬