Lama ০৭:০২ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে দুই কর্মকর্তার পুনর্বহাল ও আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্নীতির অভিযোগে অভিযুক্ত প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমানকে বান্দরবানে পুনর্বহাল এবং দুর্নীতির অভিযোগে ওএসডি হওয়া শাহীন হোসাইন চৌধুরীকে সিভিল সার্জন পদে পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিপ্লবী ছাত্র ঐক্য, বান্দরবান পার্বত্য জেলা।

একই সঙ্গে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে কার্যকর আইনগত পদক্ষেপ নিশ্চিত করার দাবিও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।

সংবাদ সম্মেলনে বিপ্লবী ছাত্র ঐক্যের প্রতিনিধি ইমদাদুল হক মিলন বলেন, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কর্মকর্তাদের পুনর্বহাল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যেসব কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, তাদের বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। অভিযোগের সুষ্ঠু তদন্ত ও জবাবদিহি নিশ্চিত না করে তাদের গুরুত্বপূর্ণ পদে পুনর্বহাল করা হলে প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হবে।

অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সৈয়দ জিশান আল মাশরুর বলেন, নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের সন্ত্রাস, নৈরাজ্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করতে হবে। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ও নিরপেক্ষ আইনগত পদক্ষেপ নিশ্চিত করতে হবে।

এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে ইমদাদুল হক মিলন, আরফাতুল ইসলাম, সৈয়দ জিশান আল মাশরুরসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বান্দরবানে দুই কর্মকর্তার পুনর্বহাল ও আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Bandarban Tribune

বান্দরবানে দুই কর্মকর্তার পুনর্বহাল ও আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Update Time : ১১:০৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬