Lama ০৪:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে তিন শতাধিক পাহাড়ি মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি সম্প্রদায়ের গরিব, অসহায় ও দুস্থ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ০৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ‘দ্য বেবি টাইগার্স’-এর দীঘিনালা জোনের উদ্যোগে উপজেলার দীঘিনালা ইউনিয়নের ফ্রেশবাজার এলাকায় দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, এসইউপি, পিএসসির নির্দেশনায় আয়োজিত ক্যাম্পে প্রায় তিন শতাধিক শিশু থেকে বয়োবৃদ্ধ চিকিৎসাসেবা নেন। পরে প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে দেওয়া হয়।

মেডিকেল ক্যাম্পে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবা দেন দীঘিনালা জোনের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন মো. শায়খউদ্দীন সাকলাইন। এ সময় জোনের আওতায় ধাত্রীবিদ্যায় প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা মেডিকেল টিমকে সহযোগিতা করেন।

আরএমও শায়খউদ্দীন সাকলাইন বলেন, দুর্গম এলাকায় বসবাসকারী অনেক মানুষ নিয়মিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। সুবিধাবঞ্চিত মানুষের কথা বিবেচনা করে জোন অধিনায়কের নির্দেশনায় এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। দীঘিনালা জোন শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে এলাকাবাসী বাংলাদেশ সেনাবাহিনী ও দীঘিনালা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঋতুপর্ণারা খেলোয়াড় হিসেবে আমাদের গর্ব

Bandarban Tribune

দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে তিন শতাধিক পাহাড়ি মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

Update Time : ১১:৫৬:৩১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬