
বান্দরবানের আলীকদমে স্থানীয় স্বেচ্ছাসেবক মধ্যস্থতাকারী ফোরাম (LVMF) এবং আলীকদম উপজেলা যৌথ উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার) সকালে আলীকদমের ‘দামতুয়া ইন’ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মংক্যনু হেডম্যান, সদস্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, এবং বিশেষ অতিথি হিসেবে জনাব আগাষ্টিন ত্রিপুরা সদস্য বান্দরবান পার্বত জেলা পরিষদ, উপস্থিত ছিলেন LVMF সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে LVMF এর ভূমিকা, এবং ভবিষ্যতে এই অঞ্চলে উন্নয়নের লক্ষে আরও কীভাবে কাজ করা যায়; তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও স্থানীয় জনগণের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে টেকসই উন্নয়ন ও শান্তি বজায় রাখতে স্থানীয় যুবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। LVMF এবং যুব ফোরাম একযোগে কাজ করলে এই অঞ্চলে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।
সভায় পার্বত্য চট্টগ্রামে স্থিতিস্থাপক জীবিকা নির্বাহের জন্য অংশীদারিত্ব (PRLC) এবং পার্বত্য চট্টগ্রামে ইকোসিস্টেম পুনরুদ্ধার এবং স্থিতিস্থাপকতা উন্নয়ন (ERRD-CHT) এর পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হয়।
নিজস্ব সংবাদদাতা, (বান্দরবান) আলীকদম: 









