Lama ১১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মিরসরাইয়ে পুকুরে ডুবে চার দিনের ব্যাবধানে চার শিশুর মৃত্যু

মিরসরাই প্রতিনিধি:

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় চার দিনের ব্যবধানে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। এতে এলাকায় শোক ও উদ্বেগের পাশাপাশি আতঙ্ক বিরাজ করছে।

শুক্রবার (২২ মে) সকালে উপজেলার ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের বহদ্দারগ্রাম এলাকায় পানিতে ডুবে মোহাম্মদ সাজিদ (১.৫) নামে এক শিশুর মৃত্যু হয়। সে ওই এলাকার আহসানুল কবিরের সন্তান।

এর আগে বৃহস্পতিবার দুপুরে উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া এলাকায় পানিতে ডুবে খালেদ বিন মহিউদ্দিন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়। তারও আগে বুধবার দুপুরে একই ইউনিয়নের পশ্চিম অলিনগর এলাকায় নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মারা যায় মাহিয়া আনোয়ারা আনিসা (১০)। এ ছাড়া গত ১৯ মে (মঙ্গলবার) উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের দক্ষিণ আমবাড়িয়া এলাকায় পানিতে ডুবে মুনতাসিন (৮) নামে আরো এক শিশুর মৃত্যু হয়।

নিহত সাজিদের স্বজনরা জানান, সকালে খেলতে খেলতে সে হঠাৎ পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারিয়া শিল্পী বলেন, ‘সকালে পানিতে ডুবে যাওয়া এক শিশুকে হাসপাতালে আনা হয়।

পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয় এবং মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।’

সম্প্রতি একাধিক পানিতে ডুবে শিশুমৃত্যুর বিষয়ে তিনি বলেন, ‘অভিভাবকদের অসচেতনতা এবং শিশুদের সাঁতার না জানার কারণে এ ধরনের দুর্ঘটনা বেশি ঘটছে। তিনি শিশুদের প্রতি যথাযথ নজরদারি ও সময়মতো সাঁতার শেখানোর ওপর গুরুত্বারোপ করেন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

লামায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

Bandarban Tribune

মিরসরাইয়ে পুকুরে ডুবে চার দিনের ব্যাবধানে চার শিশুর মৃত্যু

Update Time : ০৪:১১:৩২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬