Lama ০১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে আরো একটি গ্যাস কুপের সন্ধান

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সুন্দলপুর সাউথ-১ নামে একটি নতুন কূপে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। কূপটির দুটি স্তরে মোট ১০( ৯৭ দশমিক ৬৯) বিলিয়ন ঘনফুট (বিসিএফ) গ্যাসের মজুদ রয়েছে। আগামী ২০ বছর ধরে কূপটি থেকে গ্যাস উত্তোলনের পরিকল্পনা রয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স)।

বাপেক্সের বিজয়-১০ রিগ ব্যবহার করে চলতি বছরের ৮ জুলাই সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপের খননকাজ শুরু হয়। ৩ হাজার ২৮৯ মিটার গভীর পর্যন্ত খননকাজ করা হয়েছে। আগামী দুই সপ্তাহ পরীক্ষা ও পর্যবেক্ষণের পর কূপটির বিষয়ে আরও নির্ভুল তথ্য জানানো সম্ভব হবে।

সংস্থাটির হিসাবে, এ গ্যাসের আনুমানিক মূল্য ৫ হাজার ৮০৯ কোটি টাকা। কূপটি থেকে প্রতিদিন এক কোটি ৫০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।

সোমবার (২অক্টোবর) বিকালে কূপে আগুন জ্বালিয়ে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করেন প্রকল্প পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক।গত ৬ অক্টোবর নোয়াখালীর সেনবাগে সুন্দলপুর-৪ নামে প্রাপ্ত গ্যাস কুপের পর এটা নোয়াখালীতে ৫নং গ্যাসকুপ। যার নাম দিয়েছেন সুন্দলপুর সাউথ-১এবং দেশের ৩১তম গ্যাস কুপ বলে বাপেক্স জানায়।

তবে সুন্দলপুর সাউথ-১ কূপের তেল বা অন্য কোনো পদার্থ আছে কি না, তা জানতে আরও ১৫ দিন পর্যবেক্ষণ করা হবে। এরপর ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) পরীক্ষার মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

বাপেক্স জানায়, সরকার ও বাপেক্সের নিজস্ব অর্থায়নে কূপটি খনন করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ত্রিমাত্রিক সিসমিক জরিপের প্রতিবেদনের ভিত্তিতে এ কাজ শুরু হয়।

গত ১২ জুলাই কূপটির খননকাজ শুরু হয়। পরিকল্পনা অনুযায়ী, ৩ হাজার ২৯০ মিটার গভীরতা পর্যন্ত খনন করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৫৫১ থেকে ২ হাজার ৫৫৭ মিটার গভীরতার স্তরে গ্যাসের উপস্থিতি শনাক্ত হয়েছে।

এর আগে বিভিন্ন সময়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর এলাকায় একই গ্যাসক্ষেত্রের অধীনে সুন্দলপুর-১, সুন্দলপুর-২ ও সুন্দলপুর-৩ নামে তিনটি কূপ খনন করা হয়েছিল। নতুন কূপটি একই উপজেলার রামপুর ইউনিয়নে অবস্থিত। তবে এটি একই ভূগর্ভস্থ গ্যাসক্ষেত্র কাঠামোর অংশ হওয়ায় এর নাম রাখা হয়েছে ‘সুন্দলপুর সাউথ-১’।

এদিকে কোম্পানীগঞ্জে নতুন কূপে গ্যাস পাওয়ার খবরে বাপেক্সের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম।তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে নোয়াখালীতে নতুন নতুন কূপ খনন করে গ্যাসের সন্ধান পাচ্ছে বাপেক্স। এজন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে নোয়াখালীবাসী কৃতজ্ঞ। এসব কূপ খননে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা জনগণকেও আমি ধন্যবাদ জানাই।’

এ যাবত জেলায় ৫টি গ্যাস কূপ থেকে গ্যাস উত্তোলন করা হচ্ছে মর্মে এলাকাবাসী নিজ জেলায় গ্যাসের চলমান সংকট দুরীকরনের লক্ষ্যে জেলাতে গ্যাস সরবররাহ বাড়ানোর জোর দাবী করে বলেন,জেলার সংকট দুর করে অতিরিক্ত গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হোক। এসময় তারা আরো দাবী তুলেন, এখানের পর্যাপ্ত গ্যাস প্রাপ্তির কারনে এলাকায় নানাধরনে গ্যাস নির্ভর শিল্প কারখানা তৈরী করে শিল্পাঞ্চন ঘোষানার দাবী তোলেন।

স্থানীয়দের এ দাবীর প্রেক্ষিতে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান ও স্থানীয় সংসদ সদস্য ফখরুল ইসলাম যথাযথ কর্তৃপক্ষের কাছে এ দাবী তুলে ধরবেন বলে এলাকাবাসীকে আশ্বস্থ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ডামুড্যায় গৃহবধূকে গলা কেটে হত্যা: স্বামী গ্রেপ্তার

Bandarban Tribune

নোয়াখালীতে আরো একটি গ্যাস কুপের সন্ধান

Update Time : ১১:৫৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬