Lama ০৫:৩২ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

থানচিতে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় পরিবেশ ও জনগোষ্ঠীর জীবনধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কৃষিব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা। তাঁরা বলেন, দুর্গম যোগাযোগব্যবস্থা, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ ও কৃষি উপকরণের অভাব পাহাড়ের মানুষের খাদ্য উৎপাদন ও প্রাপ্তির ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ।

বিশ্ব খাদ্য দিবস-২০২৬ উপলক্ষে সোমবার (২ নভেম্বর) বান্দরবানের থানচি উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত র‍্যালি ও আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। কারিতাস বাংলাদেশ পরিচালিত পিএইইপি প্রকল্পের উদ্যোগে সকাল ১০টা এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বক্তারা আরও বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের জীবন-জীবিকা মূলত কৃষি, জুমচাষ, বাগানভিত্তিক কৃষি, ফলমূল উৎপাদন ও প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভরশীল। তাই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে কৃষি উৎপাদন বাড়াতে হবে।

এ ক্ষেত্রে প্রান্তিক ও দুর্গম এলাকার মানুষের জন্য কৃষি প্রশিক্ষণ, উন্নত চাষাবাদ পদ্ধতি, পুষ্টি সচেতনতা, পারিবারিক সবজি বাগান, ফলজ ও বনজ বৃক্ষরোপণ, পানি সংরক্ষণ এবং আয়বর্ধক কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন তাঁরা। এসব উদ্যোগের মাধ্যমে টেকসই খাদ্য নিরাপত্তা প্রতিষ্ঠায় কারিতাসের মতো বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মত দেন বক্তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ওয়ালিদ হোসেন, সহকারী কৃষি কর্মকর্তা অংবাই মারমা,প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াচিং মারমা অনুপম, সাবেক প্রধান শিক্ষক সত্যমনি ত্রিপুরা, কারিতাস বাংলাদেশের মাঠ সহায়ক মিখাইল ত্রিপুরা ও ছাইন থোয়াই গ্য চাক প্রমূখ। এর আগেই বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে একটি র‍্যালি বের করা হয়। সভায় কারিতাসের উপকারভোগী কৃষক কৃষানিরা অংশ গ্রহন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় আহত কয়েকজন, গুরুতর তিনজন ঢাকায়

Bandarban Tribune

থানচিতে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Update Time : ০৪:১৭:৫২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬