Lama ০২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রেকর্ড গড়ল বিটকয়েন

  • Reporter Name
  • Update Time : ০৬:৪৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ৪৩৮ Time View

আবার রেকর্ড উচ্চতা ছুঁয়েছে বিটকয়েন। বিটকয়েনের মূল্য দাঁড়ায় ১ লাখ ২২ হাজার ৫৩১ মার্কিন ডলার। এর মধ্য দিয়ে বিটকয়েন এই প্রথম ১ লাখ ২০ হাজার ডলারের সীমা পেরোলো।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে অবশ্য দাম নিচে নেমে গেছে।

কয়েক মাস ধরেই বিটকয়েনের দাম ঊর্ধ্বমুখী। সোমবার বিটকয়েনের দাম বেড়েছে ৩ শতাংশ। এ নিয়ে গত এক সপ্তাহে দাম বেড়েছে ১০ শতাংশের বেশি। এক মাসে বেড়েছে প্রায় ১৬ দশমিক ৫ শতাংশ। ছয় মাসে বেড়েছে ২৮ দশমিক ৮৫ শতাংশ। গত এক বছরে এই ডিজিটাল মুদ্রার দাম বেড়েছে ১০৬ শতাংশ, অর্থাৎ এক বছরে দ্বিগুণ। গত পাঁচ বছরে বিটকয়েনের দাম বেড়েছে ১ হাজার ৬৯০ শতাংশ। খবর ইকোনমিক টাইমস

মূল্যবৃদ্ধির ফলে সোমবার বিটকয়েনের বাজার মূলধন বেড়ে দাঁড়ায় ২ লাখ ৪১ হাজার কোটি মার্কিন ডলার। ফলে এটি বর্তমানে বিশ্বের পঞ্চম মূল্যবান সম্পদ হিসেবে জায়গা করে নিয়েছে। অ্যামাজন ও গুগলের মতো কোম্পানিকেও পেছনে ফেলে দিয়েছে বিটকয়েন। দামের পাশাপাশি বেড়েছে লেনদেনও। সোমবার বিটকয়েনের লেনদেন বেড়েছে ৩৩ দশমিক ১২ শতাংশ।

শুধু বিটকয়েন নয়, অন্যান্য ক্রিপ্টোকারেন্সির দামও বেড়েছে। বাজারের দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি ইথেরিয়ামের দাম সোমবার ৩ দশমিক ২৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৫৫ মার্কিন ডলার।

বিশ্লেষকেরা বলছেন, বিটকয়েনের এ রেকর্ড ভাঙা মূল্যবৃদ্ধি মূলত প্রাতিষ্ঠানিক পর্যায়ে ধারাবাহিক কেনাবেচার ফল। বড় বিনিয়োগকারী সংস্থাগুলো এক্সচেঞ্জ থেকে বিপুল পরিমাণ বিটকয়েন তুলে নিচ্ছে, ফলে বাজারে সরবরাহ কমে যাচ্ছে।

দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার পর চলতি বছরের মার্চ মাসে দেওয়া এক নির্বাহী আদেশে প্রেসিডেন্ট ট্রাম্প ‘ক্রিপ্টোকারেন্সির কৌশলগত রিজার্ভ’ গঠনের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি ক্রিপ্টোবান্ধব একাধিক কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছেন, যেমন এসইসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন পল অ্যাটকিনস ও কৃত্রিম বুদ্ধিমত্তার জগতের সম্রাট-খ্যাত ডেভিড স্যাক্সকে হোয়াইট হাউসে নিয়োগ দেওয়া।

ট্রাম্প পরিবারের ব্যবসাও এখন ক্রিপ্টোর জগতে প্রবেশ করেছে। তাদের মালিকানাধীন ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ সম্প্রতি মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে প্রস্তাব জমা দিয়েছে, যেখানে তারা বিটকয়েনসহ একাধিক ডিজিটাল টোকেনে বিনিয়োগের জন্য এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড (ইটিএফ) চালুর পরিকল্পনার কথা জানিয়েছে।

যদিও বিটকয়েনের দাম অতীতের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে। প্রেক্ষাপট বিশ্লেষণ করে অনেকেই মনে করছেন, আগামী কয়েক সপ্তাহে এর দাম ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৩০ হাজার ডলারের মধ্যে থাকবে।

বিশেষজ্ঞদের মতে, বিনিয়োগকারীরা এখন আপাতত বিটকয়েন নিয়ে বড় বাজি ধরছেন না। সেই সঙ্গে অনিশ্চয়তার বিভিন্ন সূচক এখন স্থির এবং ডলার সূচকের শক্তিশালী অবস্থান—এই তিন বিষয় থেকেই বোঝা যাচ্ছে, বিটকয়েন আপাতত কিছুদিন স্থিতিশীল থাকবে। এরপরই আবার উত্থান শুরু হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বাঘাইছড়ি এ্যাডমিনিস্টেশন স্কুল এন্ড কলেজে বিজ্ঞান ল্যাব উদ্বোধন

Bandarban Tribune

রেকর্ড গড়ল বিটকয়েন

Update Time : ০৬:৪৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫