
সারাদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের তাণ্ডব ও নৈরাজ্যের প্রতিবাদে লামা পৌরসভায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ও স্বেচ্ছাসেবক, কৃষক দল নেতা কর্মিরা।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক অতিক্রম করে পৃথক পৃথক বিক্ষোভ মিছিলটি পুনরায় উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে এসে শেষ করেন। এসয় সংক্ষিপ্ত আলোচনায় সমাবেশে বিএনপির নেতাকর্মীরা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার দেশে ফিরে আসার ঘোষণাকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে। এরই ধারাবাহিকতায় সারাদেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাণ্ডব ও নৈরাজ্য চালাচ্ছে। শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে তা বরদাশত করা হবে না বলে হুশিয়ারি দেন নেতারা।

বক্তারা আরও বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে শেখ হাসিনার ফাঁসির দাবি জানিয়ে আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন সংগঠনের নেতাকর্মীরা।
বক্তব্য রাখেন লামা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আঃ রব, লামা পৌর বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাইফুদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন, কৃষকদল সভাপতি ইব্রাহীম, সেক্রেটারী মিরাজ উদ্দিন, পৌর যুব দলের সদস্য সচিব শফিকুল ইসলাম প্রমূখ। মিছিল সমাবেশে তৃনপর্যায়ের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
নিজস্ব সংবাদদাতা: 



















