Lama ০২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রামগড়ে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ আটক-১

খাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সাগর দেবনাথ (৬১) নামের এক ব্যক্তির বাড়ি থেকে একটি দেশীয় তৈরি পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ তাকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৯টার দিকে রামগড় পৌরসভার ২ নং ওয়ার্ডের শ্মশানটিলা এলাকায় এ অভিযান চালানো হয়।

সিন্ধুকছড়ি জোনের (২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) সদস্যরা রামগড় থানা-পুলিশের সঙ্গে যৌথভাবে অভিযানটি পরিচালনা করেন।

অভিযানকালে সাগর দেবনাথের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। আটক সাগর দেবনাথ রামগড় পৌরসভার শ্মশানটিলা গ্রামের মৃত জদু দেবনাথের ছেলে। তিনি পেশায় রামগড় বাজারের কসমেটিক ব্যবসায়ী।

উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ তাকে রামগড় থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনের ১৯-এর ‘ক’ ধারায় মামলা রুজু হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

সাধনাটিলা বনবিহারের কঠিন চীবর দানে সম্প্রীতির বার্তা দিল ৭ বিজিবি

Bandarban Tribune

রামগড়ে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ আটক-১

Update Time : ০২:৪৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬