Lama ০৩:০২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজস্থলীতে কৃষকদলের সমাবেশে আওয়ামী সন্ত্রাসীদের প্রতিহত করার ঘোষণা 

রাঙ্গামাটি রাজস্থলী উপজেলা কৃষকদলের সমাবেশে নেতৃবৃন্দ আওয়ামী লীগের সন্ত্রাসীদের দেখামাত্রই প্রতিহত করার ঘোষণা দিয়েছেন। তারা বলেন, আওয়ামী লীগ মানেই সন্ত্রাসী সংগঠন। যারা দীর্ঘ ১৭ বছর দেশে ত্রাস ও সন্ত্রাসের রামরাজত্ব কায়েম করেছিলো। জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যখন দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে, ঠিক তখনই সেই সন্ত্রাসীরা গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করতে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। জনগণকে সাথে নিয়ে তারা আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করার ঘোষণা দেন।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে রাজস্থলী উপজেলা বিএনপি কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে নেতৃবৃন্দ আরও বলেন, আওয়ামী লীগ কখনোই দেশের ভালো চায় না। সে কারণে বিদেশে পালিয়ে থাকা ফ্যাসিস্ট শেখ হাসিনা তার সন্ত্রাসী বাহিনী দিয়ে দেশের শান্তিশৃঙ্খলা নষ্টের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। জনগণের সাথে শেখ হাসিনার অনেক হিসেব বাকি আছে, সে কারণে আমরা তাকে ফেরত চাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে পিলখানার হত্যাকান্ডসহ দীর্ঘ ১৭ বছর হাজার হাজার নিরীহ নিরাপরাধ মানুষকে হত্যার দায়ে আদালত কর্তৃক শেখ হাসিনার ফাঁসির দন্ড নিশ্চিত করতে আমরা তাকে ফেরত চাই। নেতৃবৃন্দ আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে সকলকে সজাগ থাকার আহ্বান জানান এবং রাজনৈতিক ভাবে সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে ফেলার হুঁশিয়ারি দেন।

অনুষ্টানে উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সুমন খান এর সঞ্চালনায় উপজেলা কৃষকদলের সভাপতি বিশু সাহার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, সাধারণ সম্পাদক মঞো মারমা,সহ সভাপতি ছকির আহম্মদ, যুগ্ন সম্পাদক এমদাদুল হক মিলন,জেলা বিএনপির সদস্য মিসাচিং মারমা, এমপি প্রতিনিধি জিকু কুমার দে, যুবদলের সদস্য সচিব উজ্বল কান্তি তঞ্চঙ্গ্যা,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিনহাজ উদ্দিন খোকন, মহিলা নেত্রী লাকি মারমা, শিল্পি বেগম, জহিরুল ইসলাম বাঙ্গালহালিয় ইউনিয়নের কৃষক দলের সভাপতি মোঃ বেলাল হোসেন প্রমুখ। সমাবেশে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের কৃষকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

সাধনাটিলা বনবিহারের কঠিন চীবর দানে সম্প্রীতির বার্তা দিল ৭ বিজিবি

Bandarban Tribune

রাজস্থলীতে কৃষকদলের সমাবেশে আওয়ামী সন্ত্রাসীদের প্রতিহত করার ঘোষণা 

Update Time : ০২:৫০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬