Lama ০৩:১০ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দীঘিনালায় মাইনি নদীর ওপর ২০০ মিটার সেতু নির্মাণ, একনেকে অনুমোদন

খাগড়াছড়ির দীঘিনালায় মাইনি নদীর ওপর ২০০ মিটার দীর্ঘ সেতু নির্মাণের প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রায় ৬০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাওয়া সেতুটি চালু হলে নুনছড়ি এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমবে।

বুধবার (১৮ নভেম্বর) উপজেলা, ইউনিয়ন ও গ্রামীণ সড়কে দীর্ঘ সেতু নির্মাণে ৮ হাজার ৮৮৮ কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এ প্রকল্পের আওতায় বাবুছড়া (আরএইচডি)-নুনছড়ি সড়কের ৪৩০ মিটার চেইনেজে মাইনি নদীর ওপর সেতুটি নির্মাণ করা হবে।

খাগড়াছড়ি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার রহমান জানান, স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া ডিও লেটারের মাধ্যমে ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় সেতুটি নির্মাণের প্রস্তাব করেন। এ বিষয়ে এলজিইডির প্রধান প্রকৌশলীর কাছেও চিঠি দেওয়া হয়েছিল।

তিনি বলেন, মাইনি নদীর ওপর স্থায়ী সেতু না থাকায় বর্ষা মৌসুমে দুই পাড়ের মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। এতে শিক্ষার্থী, রোগী, কৃষক ও ব্যবসায়ীদের ভোগান্তিতে পড়তে হয়। সেতুটির নকশা তৈরির কাজ শেষ হলে আগামী তিন থেকে চার মাসের মধ্যে নির্মাণকাজ শুরু হতে পারে। এতে আনুমানিক ৬০ কোটি টাকা ব্যয় হবে।

সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া বলেন, পাহাড়ের প্রত্যন্ত এলাকার উন্নয়নে সরকার অগ্রাধিকার দিচ্ছে। নুনছড়ি এলাকায় মাইনি নদীর ওপর সেতু নির্মাণ স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল। অবশেষে প্রকল্পটি একনেকে অনুমোদন পেয়েছে। সেতুর নির্মাণকাজ শেষ হলে এলাকার মানুষের যাতায়াতের দুর্ভোগ অনেকটাই কমে আসবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

সাধনাটিলা বনবিহারের কঠিন চীবর দানে সম্প্রীতির বার্তা দিল ৭ বিজিবি

Bandarban Tribune

দীঘিনালায় মাইনি নদীর ওপর ২০০ মিটার সেতু নির্মাণ, একনেকে অনুমোদন

Update Time : ০২:৪১:১০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬