Lama ০৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পানছড়িতে ৭সেট ফুটবলের ফাইনালে চ্যাম্পিয়ন মোহাম্মদপুর লাকি সেভেন

খাগড়াছড়ির পানছড়িতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে ৭সেট ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে পানছড়ি বাজার বজ্রপাত একাদশকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মোহাম্মদপুর লাকি সেভেন।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় মোহাম্মদপুর লাকি সেভেন ও পানছড়ি বাজার বজ্রপাত একাদশ। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই চলে। শেষ পর্যন্ত দুই গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে মোহাম্মদপুর লাকি সেভেন।

মোহাম্মদপুর ৪নং ওয়ার্ড যুব দলের আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মো. মান্নান হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য রুমেল মারমা। বিশেষ অতিথি ছিলেন পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, সহসভাপতি নূরুল কায়েশ শিমুল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, কৃষিবিষয়ক সম্পাদক মো. আব্দুল গণি, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আদম আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আবছার হোসেন, সদস্য সচিব মো. সেলিম হোসেন এবং পানছড়ি সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোবারক হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি রুমেল মারমা স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসার ও তরুণদের ক্রীড়ামুখী করতে আয়োজকদের হাতে দুটি ফুটবল উপহার দেন। এ সময় আয়োজক ও উপস্থিত অতিথিরা এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ইরানে জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় বায়ুমণ্ডলে ১৫ লাখ টন কার্বন-ডাই-অক্সাইড ছড়িয়েছে

Bandarban Tribune

পানছড়িতে ৭সেট ফুটবলের ফাইনালে চ্যাম্পিয়ন মোহাম্মদপুর লাকি সেভেন

Update Time : ০৮:৫৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬