Lama ১০:১৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পানছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : ০৮:৩৯:২৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ২ Time View

খাগড়াছড়ির পানছড়িতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন, পানছড়ির আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ও পানছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. বাছেদ মিয়া।

আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন, পানছড়ি থানার উপপরিদর্শক (এসআই) সদানন্দ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, পানছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রূপময় চাকমা এবং বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শফিকুল ইসলাম।

বক্তারা তাঁদের বক্তব্যে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্য দিয়ে এ দিন দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ পরিবর্তন সূচিত হয়েছিল। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের চেতনায় দিবসটির ঐতিহাসিক গুরুত্ব রয়েছে বলেও তাঁরা উল্লেখ করেন।

আলোচনা সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

পানছড়িতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

Bandarban Tribune

পানছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Update Time : ০৮:৩৯:২৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬