Lama ১০:১০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে পাহাড়ী ঝিরি থেকে যুবদল নেতার লাশ উদ্ধার

বান্দরবানে পাহাড়ী ঝিরি থেকে পড়ে থাকা অবস্থায় শরীফ (৩৮) নামে স্থানীয় এক যুবদল নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৮ নভেম্বর) সকালে জেলা শহরের কসাই পাড়া এলাকার পাহাড়ী ঝিড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়৷

নিহত শরীফ পৌর এলাকার ৯নং ওয়া‌র্ডের তালুকদার পাড়ার মো: জ‌হির আহম‌দের ছে‌লে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে স্থানীয়রা কাজ করতে গেলে ঝিরিতে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। নিহত ব্যক্তি পৌর যুবদলের ৯নং ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক। ঝিরিতে পা পিছলে পড়ে গিয়ে এ মৃত্যু হতে পারে বলে ধারনা করছে স্থানীয়রা৷

এ বিষয়ে বান্দরবান জেলার পুলিশ সুপার মো: ওহাবুল ইসলাম খন্দকার বলেন, শহরের কসাই পাড়া এলাকার একটি ঝিরি থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

পানছড়িতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

Bandarban Tribune

বান্দরবানে পাহাড়ী ঝিরি থেকে যুবদল নেতার লাশ উদ্ধার

Update Time : ০২:২৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬