Lama ১০:১৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সমবায়ের হাত ধরে সমৃদ্ধির পথে মহালছড়ি, সাফল্যের স্বীকৃতি পেল বিভিন্ন সমবায় সমিতি

“করবো সমবায়, গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬।

​আজ ০৮ নভেম্বর ২০২৬, রবিবার সকাল ১০.০০ টায় উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে এ উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং উপকারভোগীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। র্যালি শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
​উপজেলা সমবায় কর্মকর্তা মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে ও স্বাগত বক্তব্যে অনুষ্ঠানটি শুরু হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন।
​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মির্জা জহির উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ধনিষ্ঠা চাকমা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল হক, কাঠ ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লি.-এর মো. ইসমাইল হোসেন সওদাগর এবং মহালছড়ি প্রেস ক্লাবের সভাপতি দীপক সেন। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ,সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
​মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পিপলু রাখাইনের চমৎকার সঞ্চালনায় আলোচনা সভায় বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ তাদের নিজ নিজ সমিতির কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন।
​সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বর্তমান সরকারের লক্ষ্য ও সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী হয়ে ওঠার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে কাঠ ব্যবসায়ী সমিতি, হিলবুড্ডিস্ট কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, সিএনজি মালিক সমবায় সমিতি এবং ক্যায়াংঘাট পানি উন্নয়ন বোর্ড সমবায় সমিতি লি.-এর নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। এবং বিভিন্ন সমিতির তাদের কার্যক্রমের জন্য উপজেলা সমবায় অফিস কর্তৃক সন্মামনা স্মারক প্রদান করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

পানছড়িতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

Bandarban Tribune

সমবায়ের হাত ধরে সমৃদ্ধির পথে মহালছড়ি, সাফল্যের স্বীকৃতি পেল বিভিন্ন সমবায় সমিতি

Update Time : ০১:২১:৪৯ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬