Lama ১০:৩০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরকল উপজেলা বি এনপির  বর্ণাঢ্য র‍্যালি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি করেছে রাঙামাটির বরকল উপজেলা  বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শনিবার দুপুরে বরকল বাজার থেকে র‍্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

‎র‍্যালিতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির পক্ষে সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন , সহসাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন, প্রচার সম্পাদক মোঃ জাকির হোসেন জনি, ইউনিয়ন বি এনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম সহ   দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
‎”
‎দিবসটি উপলক্ষে সকালে উপজেলা  বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
‎
‎র‍্যালি শেষে সংক্ষিপ্ত  আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে আনা হয়। এ ঘটনাকে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেন তাঁরা।
‎
‎বক্তারা আরও বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি দিন। এ দিনের ঐতিহাসিক পটভূমি, তাৎপর্য এবং জাতীয় জীবনে এর প্রভাব সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে হবে।

‎উল্লেখ্য, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাকে স্মরণ করে বাংলাদেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়। এ বছর দিবসটির ৫১তম বার্ষিকী পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে বিএনপি দেশব্যাপী ৫ থেকে ১১ নভেম্বর পর্যন্ত সাত দিনব্যাপী কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবে রাঙামাটির বিভিন্ন উপজেলার মত বরকল উপজেলাতেও নানা  কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
‎

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

পানছড়িতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

Bandarban Tribune

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরকল উপজেলা বি এনপির  বর্ণাঢ্য র‍্যালি

Update Time : ০৪:২৫:০৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬