Lama ১০:১৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে আগুন, পুড়ল ভেতরের অংশ

খাগড়াছড়ি পৌর শহরের মহাজন পাড়ায় দাঁড়িয়ে থাকা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। এতে বাসটির ভেতরের অধিকাংশ অংশ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোর আনুমানিক ৪টা ২৫ মিনিটের দিকে মহাজন পাড়ায় দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুনের সূত্রপাত হয়। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক। আগুন দেখতে পেয়ে তিনি চিৎকার শুরু করেন। পরে আশপাশের লোকজন বিষয়টি ফায়ার সার্ভিসকে মুঠোফোনে জানালে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, বাসটিতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে, শনিবার সকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছারের নেতৃত্বে দলটির জ্যেষ্ঠ নেতারা অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তাঁরা বাসটির ক্ষয়ক্ষতি ও ঘটনার বিষয়ে খোঁজখবর নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

পানছড়িতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

Bandarban Tribune

খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে আগুন, পুড়ল ভেতরের অংশ

Update Time : ০৩:২২:২৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬