Lama ০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আনসারবাড়িয়া রেলস্টেশনে স্থায়ী স্টেশন মাস্টার নিয়োগ, স্টেশন সংস্কার, ১ নম্বর প্ল্যাটফর্ম চালু এবং আন্তনগর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ট্রেন থামিয়ে সড়ক ও রেললাইন অবরোধ করেছেন এলাকাবাসী।

বুধবার (০৪ নভেম্বর) সকাল ১০টায় শুরু হওয়া এই অবরোধের ফলে খুলনা থেকে চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি আটকে দেওয়া হয়। পাশাপাশি দর্শনা ও কোটচাঁদপুর রেলস্টেশনে আপ ও ডাউন অভিমুখী বেশ কয়েকটি আন্তনগর ও ঢাকাগামী ট্রেন আটকা পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় অর্ধলক্ষ মানুষের যাতায়াতের মাধ্যম এই প্রাচীন স্টেশনটিতে আন্তনগর ট্রেনের নিয়মিত যাত্রাবিরতি না থাকায় এবং বর্তমানে ২ নম্বর লাইনে ট্রেন দাঁড়ানোয় যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। ১ নম্বর প্ল্যাটফর্ম না থাকায় নিচ থেকে উঁচুতে উঠে নারী ও বয়স্ক যাত্রীদের ওঠা-নামায় মারাত্মক সমস্যা হয়।

তিন ঘণ্টা ধরে চলা এই অবরোধ চলাকালে বক্তব্য রাখেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, জামায়াতের আমির শফিকুল ইসলাম মোক্তার ও সাংবাদিক রাশেদুজ্জামান রাসেদসহ স্থানীয় নেতৃবৃন্দ। পরে স্থানীয় নেতৃবৃন্দ রেলওয়ের পশ্চিমাঞ্চলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাঁদের আশ্বাসে অবরোধ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেন। তবে আগামী ৭২ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Bandarban Tribune

Update Time : ০৫:০৫:২৪ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬