Lama ০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীর জেলা পুলিশ জনগণের সেবায়, সর্বদা পাশে আছে

নরসিংদী জেলা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত ১৩৩টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর”। আজ ০৩ নভেম্বর ২০২৬ (মঙ্গলবার) নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে নরসিংদী জেলা পুলিশের এলআইসি শাখাসহ জেলার বিভিন্ন ইউনিট কর্তৃক উদ্ধারকৃত হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোনসমূহ প্রকৃত মালিকদের হাতে তুলে দেন নরসিংদীর সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক, বিপিএম-সেবা মহোদয়।

উল্লেখ্য, বিভিন্ন সময়ে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় ভুক্তভোগীরা নরসিংদী জেলার বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এসব জিডির পরিপ্রেক্ষিতে জেলা পুলিশের এলআইসি শাখাসহ জেলার ৭টি থানার সমন্বিত প্রচেষ্টায় বিভিন্ন ব্র্যান্ডের মোট ১৩৩টি হারানো মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়।

দীর্ঘ প্রচেষ্টার পর হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে প্রকৃত মালিকরা সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন এবং জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।

নরসিংদী জেলা পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনের পাশাপাশি নাগরিকদের হারানো সম্পদ উদ্ধারে সর্বদা আন্তরিক ও সচেষ্ট। নরসিংদী জেলা পুলিশ — জনগণের সেবায়, সর্বদা পাশে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Bandarban Tribune

নরসিংদীর জেলা পুলিশ জনগণের সেবায়, সর্বদা পাশে আছে

Update Time : ০৩:০০:০০ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬