Lama ০৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘাইহাট সেনাবাহিনী কর্তৃক পাহাড়িদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় দুর্গম পাহাড়ি এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশেষ মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বাঘাইহাট জোনের তত্ত্বাবধানে উপজেলার গঙ্গারাম (উজো বাজার) এলাকায় স্থানীয় পাহাড়ি জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

​শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত কাসালং ক্যাম্পের আওতাধীন গঙ্গারাম মুখ ও এর আশপাশের বিভিন্ন গ্রামের বাসিন্দাদের মাঝে এই চিকিৎসাসেবা দেওয়া হয়। দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্পে এক শতাধিক রোগীকে বিনামূল্যে প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।

​বিনামূল্যে এই চিকিৎসাসেবা প্রদান করেন বাঘাইহাট জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন মোঃ হাবিবুল্লাহ হাবিব।

​জানা গেছে, বাঘাইহাট জোনের আওতাধীন দুর্গম ভুয়াছড়ি, মাসালং ১৪ কিলো, গঙ্গারাম বাজার, বাঘাইহাট, মুশফিকের এমএ গাফফার বেসামরিক প্রাথমিক বিদ্যালয়, সাজেক পর্যটন এলাকার কমিউনিটি ক্লিনিক, ক্ষেত্রপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, রূপালী উচ্চ বিদ্যালয়, বঙ্গলতলী এবং দক্ষিণ হাগলাছড়া এলাকায় পর্যায়ক্রমে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়ে আসছে। তারই অংশ হিসেবে আজ গঙ্গারাম (উজো বাজার) এলাকায় এই মানবিক চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।

​স্বাস্থ্যসেবা পাওয়া পাহাড়ি বাসিন্দারা সেনাবাহিনীর এই সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

​বাঘাইহাট জোনের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, পাহাড়ের দুর্গম অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠীর চিকিৎসাসেবার প্রাপ্তির সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে সেনাবাহিনীর পক্ষ থেকে এই মানবিক কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক ধারা অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

সীতাকুণ্ডে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু

Bandarban Tribune

বাঘাইহাট সেনাবাহিনী কর্তৃক পাহাড়িদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

Update Time : ০৬:২৪:০১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬