Lama ০৪:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবান জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, কৃতিত্বপূর্ণ সদস্যদের পুরস্কার বিতরণ

বান্দরবান পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার।

সভায় জেলার বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সার্বিক কল্যাণ, কর্মপরিবেশ, দাপ্তরিক সমস্যা ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। এ সময় পুলিশ সদস্যদের বক্তব্য শুনে উত্থাপিত সমস্যাগুলোর দ্রুত ও কার্যকর সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন পুলিশ সুপার।

সভায় পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও মানবিক মূল্যবোধ বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। পাশাপাশি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণকে উন্নত পুলিশি সেবা প্রদানে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।

এ ছাড়া সেপ্টেম্বর ২০২৬ মাসে গুরুত্বপূর্ণ মামলা তদন্তে বিশেষ সাফল্য অর্জনকারী তদন্তকারী কর্মকর্তাসহ বিভিন্ন ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা রাখা পুলিশ সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার। সভায় জেলার বিভিন্ন থানা, তদন্তকেন্দ্র, পুলিশ ফাঁড়ি, চেকপোস্ট ও ক্যাম্পের জন্য প্রয়োজনীয় অফিস সরঞ্জাম এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীও বিতরণ করা হয়।

এ সময় বান্দরবান পুলিশ হাসপাতালের রেসিডেন্ট মেডিকেল অফিসার ডা. মোঃ নাজিম উদ্দিন ডেঙ্গু, জ্বরসহ বিভিন্ন সংক্রামক ও মৌসুমি রোগ প্রতিরোধ, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সুস্থ থাকার বিষয়ে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় পরামর্শ দেন।

সভায় বান্দরবান জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আনোয়ারায় সরকারি অনুমোদিত বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট AIST-এর যাত্রা

Bandarban Tribune

বান্দরবান জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, কৃতিত্বপূর্ণ সদস্যদের পুরস্কার বিতরণ

Update Time : ০৮:৩৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬