Lama ০৪:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণের দ্বিতীয় ধাপ সম্পন্ন: ৪৮ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র ও ১২জনকে  প্রাথমিক চিকিৎসা বক্স বিতরণ

পার্বত্য অঞ্চলে বেকারত্ব দূরীকরণ ও দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত লংগদু জোন কর্তৃক পরিচালিত বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে।

এ উপলক্ষে সোমবার( ১২ অক্টোবর ২০২৬ তারিখে) লংগদু জোন সদরে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণে উত্তীর্ণ ৪৮ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়। পাশাপাশি প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণে অংশগ্রহণকারী ১২ জন শিক্ষার্থীর মাঝে প্রাথমিক চিকিৎসা বক্স বিতরণ করা হয়।

অনুষ্ঠানে লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান, পিএসসি, উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।  এ সময় লংগদু জোনের জেডএসও মেজর মোঃ ইমরুল কায়েস, পিএসসিও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পার্বত্য অঞ্চলের দুর্গম ও প্রত্যন্ত এলাকার বেকার তরুণ-তরুণীদের দক্ষতা উন্নয়ন ও স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে গত ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে লংগদু জোনের উদ্যোগে বিনামূল্যে এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়। কর্মসূচির আওতায় কম্পিউটার প্রশিক্ষণ, মোবাইল রিপেয়ারিং, মেকানিক্যাল ও রিপেয়ারিং এবং প্রাথমিক চিকিৎসা- এই চারটি ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হয়।

সনদপত্র বিতরণ অনুষ্ঠানে জোন কমান্ডার প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজেদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এ প্রশিক্ষণ কর্মসূচি স্থানীয় জনগণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি বজায় রাখা এবং স্থানীয় জনগণের আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক ও উন্নয়নমুখী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আসা ব্যক্ত রাখেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আনোয়ারায় সরকারি অনুমোদিত বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট AIST-এর যাত্রা

Bandarban Tribune

লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণের দ্বিতীয় ধাপ সম্পন্ন: ৪৮ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র ও ১২জনকে  প্রাথমিক চিকিৎসা বক্স বিতরণ

Update Time : ০৭:১৭:৫০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬