
ক্যাম্পে বসবাসরত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসন ও নাগরিক অধিকার নিশ্চিত করার দাবিতে নীলফামারীর সৈয়দপুরে লং মার্চ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার ‘এসপিজিআরসি’র সৈয়দপুর শাখার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীরা সৈয়দপুর থেকে লং মার্চ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন। পরে সেখানে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সরকার প্রধান বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে উচ্ছেদ হওয়া ক্যাম্পবাসীদের দ্রুত স্থায়ী পুনর্বাসন, পুনর্বাসন না হওয়া পর্যন্ত নতুন করে ক্যাম্প উচ্ছেদ বন্ধ, নাগরিক ও মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত এবং ক্যাম্পবাসীদের জানমালের নিরাপত্তায় কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী 



















