
সাংগঠনিক পরিপন্থী কর্মকাণ্ড, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন অনিয়মের অভিযোগে খাগড়াছড়ির দীঘিনালায় বিএনপির ১ নম্বর মেরুং ইউনিয়ন উত্তর শাখার সিনিয়র সহসভাপতি মো. সেলিম মিয়াকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দীঘিনালা উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সুশীল জীবন ত্রিপুরার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কার আদেশে বলা হয়েছে, সাংগঠনিক পরিপন্থী কর্মকাণ্ড, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সিদ্ধান্ত অনুযায়ী সেলিম মিয়াকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
আল আমিন, (খাগড়াছড়ি) দীঘিনালা প্রতিনিধি: 


















