
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬ নং সাজেক ইউনিয়নে সেনা জোনের উদ্যোগে মাসালং মিলনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয়দের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর- ২০২৬ তারিখে সকাল ৯ ঘটিকা হতে দিনব্যাপী সেনা জোনের সহায়তায়,চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন ও লায়ন্স ক্লাব চিটাগাং ফিনিক্সের সার্বিক তত্ত্বাবধায়নে চক্ষু চিকিৎসা সেবা,ওষুধ ও চশমা বিতরণ করা হয়েছে।

সাজেক ইউনিয়নের বিভিন্ন এলাকা ও আশে পাশের বিভিন্ন পাড়া থেকে আগত পাহাড়ি ও বাঙালিদ শতাধিক লোককে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ঔষধ বিতরন এবং ৪১ জনকে বিনামূল্যে চশমা প্রদান করেছেন।
সেনা জোন জানান, আগামী ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৫ জনকে সেনা জোনের নিজ ব্যবস্থাপনায় লায়ন্স চক্ষু হসপিটালে চোখের অপারেশনের জন্য চট্টগ্রাম নেওয়া হবে। সেনা জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ হাবিবুল্লাহ হাবিব এবং চট্টগ্রাম লায়ন্স হসপিটাল থেকে আগত চক্ষু বিশেষজ্ঞ উপস্থিত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।

দুর্গম পাহাড়ি এলাকায় জনসাধারণের চিকিৎসার কথা ভেবে সেনাজোনের আওতাধীন দুর্গম ভুয়াছড়ি, মাসালং ১৪ কিলো, গঙ্গারাম বাজার,বাঘাইহাট, মুশফিক,সাজেক পর্যটন এলাকা এবং ক্ষেত্রপুর এলাকায় পর্যায়ক্রমে চিকিৎসা সেবা প্রদান করেছে সেনাবাহিনী।
তারই ধারাবাহিকতায় আজ মাসালং এলাকায় চক্ষু চিকিৎসা সেবার আয়োজন করেছে।ভবিষ্যতে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে সেনাজোন।
মোঃ মহিউদ্দিন বাঘাইছড়ি প্রতিনিধি: 



















