Lama ০৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
তদন্ত চলমান

রুমায় নিখোঁজ মৃত্যুঞ্জয় কুমার মণ্ডলকে উদ্ধার করেছেন পুলিশ

বান্দরবানের রুমা উপজেলায় নিখোঁজ হওয়া মৃত্যুঞ্জয় কুমার মণ্ডলকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) সকাল আনুমানিক ১০টার দিকে রুমা থানা পুলিশের তৎপরতায় তার অবস্থান শনাক্ত করে তাকে উদ্ধার করেছেন পুলিশ টিম।

পুলিশ কর্তৃক এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, “গত ১২ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৯টার দিকে মৃত্যুঞ্জয় কুমার মণ্ডল নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এ ঘটনায় রুমা থানার সাধারণ ডায়েরি (জিডি) নং-৪৭৬, তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২৬ অনুযায়ী বিষয়টি নথিভুক্ত করা হয়।

জিডির পর রুমা থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই মোহাম্মদ আবুল কালাম উদ্দিন সাধারণ ডায়েরির তদন্তভার গ্রহণ করেন। তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে নিখোঁজ ব্যক্তির অবস্থান শনাক্তের জন্য পুলিশের পক্ষ থেকে কার্যক্রম পরিচালনা করা হয়।

পরবর্তীতে মঙ্গলবার সকালে রুমা থানা পুলিশের তৎপরতায় মৃত্যুঞ্জয় কুমার মণ্ডলের অবস্থান শনাক্ত করা হয় এবং তাকে উদ্ধার করে রুমা থানায় নিয়ে আসেন পুলিশ।

উদ্ধারকৃত মৃত্যুঞ্জয় কুমার মণ্ডলের সঙ্গে প্রয়োজনীয় কথাবার্তার মাধ্যমে তার নিখোঁজ হওয়ার কারণ, অবস্থান ও গতিবিধি সম্পর্কে প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন। এ ঘটনায় পুলিশের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

লামা প্রেসক্লাবের ত্রিবার্ষিক নির্বাচন-২৬ সম্পন্ন

Bandarban Tribune

তদন্ত চলমান

রুমায় নিখোঁজ মৃত্যুঞ্জয় কুমার মণ্ডলকে উদ্ধার করেছেন পুলিশ

Update Time : ০৫:৪৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬