Lama ১১:৫৪ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
অনেক সীমাবদ্ধতার মাঝেও পৌঁনে দুই লাখ মানুষের সেবা দিয়ে চলছে

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডা: উইলিয়াম লুসাই মেমোরিয়াল নতুন হলরুম উদ্বোধন ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত 

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডা: উইলিয়াম লুসাই মেমোরিয়াল নতুন হলরুম উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ৫০ শয্যা হসপিটালের দ্বিতীয় তলার একটি কক্ষে প্রয়াত ডাক্তার উইলিয়াম লুসাই এর স্মৃতিতে হলরুমটি করা হয়েছে। এতে অর্থায়ন করেছেন বান্দরবান জেলা পরিষদ।

আলোচনা সভায় বক্তারা প্রয়াত ডাক্তার উইলিয়াম লুসাই স্মরণে আলোচনা করে বলেন, উইলিয়াম লুসাই একজন সাদামনের মানুষ ছিলেন। কর্মক্ষেত্রে তিনি লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকর্মীদের নিয়ে স্বাস্থ্যসেবায় নিরলস  কর্মজজ্ঞ চালিয়ে গেছেন। লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী সেবার মানোন্নয়নে তার কর্মকান্ড সবার জন্য অনুকরণীয় ও স্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে বক্তারা লামা সরকারি স্বাস্থ্যসেবায় বিগত এক বছরের মুল্যায়ন করে বলেন, ‘লামা হসপিটালে বর্তমান প্রশাসক ডাক্তার গোলাম মোস্তফা নাদিম একজন নিবেদিতপ্রাণ। রোগীদের উন্নত সেবা নিশ্চিতে কাজ করার মানসিকতা ও প্রচেষ্টা তিনিও স্মরণীয় হয়ে থাকবে। অনেক সীমাবদ্ধতার মাঝেও ডাক্তার নার্সসহ তার টিমের অন্যান্যদের প্রতি অভিভাবকসূলভ আচরণের কারণে সবাইকে স্বাস্থ্যসেবায় অনেক বেশি আন্তরিক করে তুলেছেন তিনি।

সভাপতির বক্তব্যে ডাক্তার নাদিম বলেন, লামা ৫০ শয্যা হমপিটাল সত্য, প্রতিদিন ইনডোরে শতাধিক রোগী সেবা নিচ্ছেন। জনবল, অবকাঠামো, সংকট, এম্বুলেন্স নেই, ৫০ জন রোগীর ওষুধ দিয়ে চলছে প্রতিদিন শতাধিক রোগীর সেবা। দীর্ঘদিন যাবৎ আল্ট্রা স্নো, এক্স-রে মেশিনসহ আধুনিক চিকিৎসা সেবা সামগ্রী সংকট ছিলো। বর্তমানে তার অনেক ঘাটতি পুরো হয়েছে। প্রসঙ্গক্রমে তিনি বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি উপজেলায় একশ্ এক বেডের হসপিটাল কর্মসূচির আওতায়, লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও রয়েছে।

ইতিমধ্যে লামা উপজেলা ১ শ্ ১ শয্যা হসপিটাল নির্মানে ৯ তলা ভবনের জন্য সম্ভাব্য স্থান প্রস্তাবনা করা হয়েছে। তিনি আরো বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যা নিরসনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিংপ্রু জেরীর মনোযোগ আকর্ষণ করা হয়েছে এবং মন্ত্রী বিষয়টি গভীর আগ্রহের সাথে গ্রহন করেছেন।

স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের খতিব এর কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে সিনিয়র স্বাস্থ্য সহকারী সমীরণ বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন, আরএমও ডা: সোলাইমান, প্রেসক্লাব সেক্রেটারী মুহাম্মদ কামরুজ্জামান, সিনিয়র মাঠ কর্মী ফখরুল ইসলাম, সিনিয়র নার্স উম্মে সালমা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার এম ফরহাদ হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের লামা উপজেলা কমিটির আহ্বায়ক জাকির হোসেন, লামা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য স্টাফ, লামায় কর্মরত গণমাধ্যম কর্মীরা।

শেষে মাসিক সমন্বয় সভায় হসপিটল ডাক্তার, স্টাফ ও মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবাদারকারীরা তাদের কাজে অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

সাতক্ষীরায় শরীরের অভ্যন্তরে স্বর্ণের পেস্ট বহন, ভারতীয় নাগরিক আটক

Bandarban Tribune

অনেক সীমাবদ্ধতার মাঝেও পৌঁনে দুই লাখ মানুষের সেবা দিয়ে চলছে

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডা: উইলিয়াম লুসাই মেমোরিয়াল নতুন হলরুম উদ্বোধন ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত 

Update Time : ০১:১৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬