
বরকল সংবাদদাতা:-
সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে রাঙামাটির বরকল উপজেলার ছোট হরিণা এলাকার আমতলা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে পাচারকালে বিপুল পরিমাণ রসুন ও সেগুন গোল কাঠ আটক করেছে।
০৩ জুলাই শুক্রবার (ভোর ৫টা) ছোট হরিণা ব্যাটালিয়নের (১২ বিজিবি) জোনের হাবিলদার মোস্তাফিজের নেতৃত্বে একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে ছোটহরিণা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ আমতলা গ্রামে ও বাজার ঘাট এলাকায় অভিযান চালায়।

চোরাকারবারিরা বিজিবির অভিযানের কথা জানতে পেরে সেখান থেকে আগেই পালিয়ে যায়। পরে একটি ঘরে পরিত্যক্ত অবস্থায় ১১০ কেজি চায়না রসুন ও ৪১ ঘনফুট সেগুন গোল কাঠ আটক করে। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ১,৯৮,৭২৩/- টাকা।
বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত সকল মালামাল সংশ্লিষ্ট বিধি-বিধান অনুযায়ী আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তর ও নিষ্পত্তির কার্যক্রম চলমান রয়েছে। এসব ঘটনায় জড়িত চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
বিজিবি আরও জানায়, সীমান্তবর্তী নদীপথ ও স্থলপথ ব্যবহার করে অবৈধ পণ্য পাচারের প্রবণতা রোধে নিয়মিত টহল, বিশেষ অভিযান এবং নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালানমুক্ত পরিবেশ গড়ে তুলতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Reporter Name 










