Lama ০১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বরকলে ১২  বিজিবি’র  অভিযানে বিপুল পরিমাণ  রসুন ও সেগুন কাঠ আটক

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ২০ Time View

বরকল সংবাদদাতা:-
‎সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে রাঙামাটির বরকল উপজেলার ছোট  হরিণা এলাকার আমতলা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে পাচারকালে বিপুল পরিমাণ রসুন ও সেগুন গোল কাঠ আটক  করেছে।
‎
‎০৩ জুলাই   শুক্রবার   (ভোর ৫টা) ছোট হরিণা ব্যাটালিয়নের (১২ বিজিবি)  জোনের হাবিলদার মোস্তাফিজের নেতৃত্বে একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে ছোটহরিণা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ আমতলা গ্রামে ও বাজার ঘাট এলাকায় অভিযান চালায়।

চোরাকারবারিরা বিজিবির অভিযানের কথা জানতে পেরে সেখান থেকে আগেই পালিয়ে যায়। পরে একটি ঘরে পরিত্যক্ত অবস্থায়  ১১০ কেজি চায়না  রসুন ও ৪১ ঘনফুট সেগুন গোল কাঠ আটক করে। ‎আটককৃত মালামালের আনুমানিক মূল্য ১,৯৮,৭২৩/- টাকা।
‎
‎বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত সকল মালামাল সংশ্লিষ্ট বিধি-বিধান অনুযায়ী আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তর ও নিষ্পত্তির কার্যক্রম চলমান রয়েছে। এসব ঘটনায় জড়িত চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
‎
‎বিজিবি আরও জানায়, সীমান্তবর্তী নদীপথ ও স্থলপথ ব্যবহার করে অবৈধ পণ্য পাচারের প্রবণতা রোধে নিয়মিত টহল, বিশেষ অভিযান এবং নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালানমুক্ত পরিবেশ গড়ে তুলতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
‎
‎
‎
‎

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মাইসছড়ি বিএনপি’র নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় মুখর মহালছড়ি উপজেলা বিএনপির কার্যালয়

Bandarban Tribune

বরকলে ১২  বিজিবি’র  অভিযানে বিপুল পরিমাণ  রসুন ও সেগুন কাঠ আটক

Update Time : ০৯:৫৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬