
কাপ্তাই সংবাদদাতা:
রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) সকাল সাড়ে ১০ টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরী তে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রায়হানুল ইসলাম।
এসময় কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুনসহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রিন্ট্র ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন ঈদ উল আযহাকে সামনে রেখে উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ঈদের বন্ধে পর্যটকদের নিরাপত্তা প্রদান, মাদকপাচার রোধে কঠোর নজরদারি রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সভায় সন্তোষ প্রকাশ করা হয়।
Reporter Name 




















