
ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার:-
কক্সবাজারের ঈদগাঁওয়ে অবস্থিত ঐতিহ্যবাহী ঈদগাহ রশিদ আহমদ কলেজকে সরকারিকরণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ঈদগাঁও বাস স্টেশনে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা কলেজটির সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নের স্বার্থে দ্রুত সরকারিকরণের জোর দাবি জানান। তারা বলেন, কলেজটি সরকারিকরণ হলে এলাকার সাধারণ শিক্ষার্থীরা আরও উন্নত শিক্ষা সুবিধা লাভ করবে এবং শিক্ষা ক্ষেত্রে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।
সমাবেশে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি কলেজটির অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ করতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে কলেজটির সরকারিকরণের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।
বান্দরবান ট্রিভিউন 




















