Lama ১০:১০ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় অধিবেশন শুরু হয়।

অধিবেশনে সভাপতিমণ্ডলীর মনোনয়ন, শোক প্রস্তাব, প্রশ্নোত্তর, জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ এবং আইন প্রণয়ন কার্যক্রম অনুষ্ঠিত হবে।

আজকের কার্যসূচিতে তিনটি অধ্যাদেশ সংসদে উপস্থাপনের বিষয়ও রয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান সংবিধানের ৯৩ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬ সংসদে উপস্থাপন করবেন।

এছাড়া আইন প্রণয়ন কার্যক্রমের অংশ হিসেবে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬ সংসদে উত্থাপনের জন্য অনুমতি চাইবেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।

চতুর্থ এই অধিবেশন চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত। সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার বাদে প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে সংসদের অধিবেশন বসবে।

এর আগে রোববার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মাটিরাঙ্গায় পূবালী ব্যাংকের উদ্যোগে শিক্ষার্থীদের স্টুডেন্ট ব্যাংকিং কার্যক্রম

Bandarban Tribune

সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে

Update Time : ০৫:১৬:৩০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬