Lama ০৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২৭ বিজিবি’র অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

রাঙামাটির বাঘাইছড়িতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর বিশেষ অভিযানে ১২৪.৩৭ ঘনফুট অবৈধ সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৫৯ হাজার ৬৬৫ টাকা।

আজ ০৩ নভেম্বর ২০২৬ তারিখ (মঙ্গলবার) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মডেল টাউন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

২৭ বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশক্রমে হাবিলদার মোঃ আক্তারুজ্জামানের নেতৃত্বে বিজিবি’র একটি টহল দল মডেল টাউন এলাকায় অভিযান চালায়। এ সময় অভিযানকারীরা পরিত্যক্ত ও মালিকবিহীন অবস্থায় ১২৪.৩৭ ঘনফুট সেগুন কাঠ আটক করেন। জব্দকৃত কাঠের সিজার মূল্য ৫,৫৯,৬৬৫/- টাকা।

এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি জানান, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিতভাবে চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে চোরাকারবারিরা বিভিন্ন অভিনব পন্থায় চোরাচালানী তৎপরতা বাড়ালেও তা রোধে জোনের পক্ষ থেকে গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্ত ও পাহাড়ি এলাকায় চোরাচালান দমনে এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

Bandarban Tribune

২৭ বিজিবি’র অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

Update Time : ০৩:৫৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬