Lama ০৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে সাগরে ফিশিং বোটে বজ্রপাত, ১ জেলে নিহত, আহত-৫

কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ফিশিং বোটে বজ্রপাতের শিকার হয়ে মো. হোসেন (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়। এ ঘটনায় আরও পাঁচ জেলে আহত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১টার দিকে সাগরে মাছ ধরার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোঃ হোসেন সেন্টমার্টিন এলাকার বাসিন্দা বশরের পুত্র। তিনি দীর্ঘদিন ধরে টেকনাফ সদর উত্তর লম্বরী এলাকায় বসবাস করে আসছিলেন।

আহতরা হলেন,আবুল কালাম (৩০) আবুল কাসিম (২৪) ওসমান (২৫) শফি আলম ও হামিদুল হক। তাঁরা সবাই একই এলাকার বাসিন্দা।

নৌকার মাঝি হামিদুল হক জানান, সোমবার (২ নভেম্বর) দুপুরে তাঁরা ৬ জন উত্তর লম্বরী নৌকা ঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে রওনা হন। পরে মঙ্গলবার রাত ১টার দিকে সাগরে জাল ফেলে মাছ ধরার অপেক্ষায় ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রপাত তাঁদের নৌকায় আঘাত হানলে মোঃ হোসেন গুরুতর আহত হন। এ ঘটনায় নৌকায় থাকা অন্য পাঁচজনও আহত হন।

নৌকার মালিক আবদুল আমিন জানান, সাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু হয়। নিহতের বাম হাতে বজ্রপাতের আঘাত লাগে। তবে অন্য পাঁচজন সরাসরি বজ্রপাতের আঘাতে আক্রান্ত হননি বলে তিনি জানান।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ নওশাদ আলম কানন জানান, সাগরে বজ্রপাতে আহত অবস্থায় এক জেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়। অপর ৫ জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে চলে যায়।

সেন্টমার্টিন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলাম জানান, আমাদের এলাকার একজন জেলে টেকনাফ সাগরে বজ্রপাতে নিহত হয়েছে শুনেছি, নিহত ব্যাক্তির আত্মীয় স্বজন টেকনাফ আসছেন নিহত ব্যাক্তির কে সেন্টমার্টিন নিয়ে যাওয়া হবে বলে জানান।

এদিকে সাগরে মাছ ধরতে গিয়ে এমন দুর্ঘটনায় স্থানীয় জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

Bandarban Tribune

টেকনাফে সাগরে ফিশিং বোটে বজ্রপাত, ১ জেলে নিহত, আহত-৫

Update Time : ০৩:২২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬