Lama ১১:৫২ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে ৬৩০ দিনে চার ডিসি 

পার্বত্য জেলা বান্দরবানে ২১ মাসে চারজন জেলা প্রশাসক দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ গত ৮ অক্টোবর দায়িত্ব গ্রহণের মাত্র ছয় মাসের মাথায় বদলি করা হয়েছে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সানিউল ফেরদৌসকে। তার শূন্য পদে নিয়োগ দেওয়া হয়েছে সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক নাজনীন সুলতানাকে। স্বল্প সময়ের ব্যবধানে একের পর এক জেলা প্রশাসকের বদলি নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা চলছে।

এর আগে বান্দরবানের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন শামীম আরা রিনি। তার মেয়াদও ছিল মাত্র ১৪ মাস। এই সময়ে তিনি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান সরকারের অধীনে কাজ করেছেন। এ সময়ের মধ্যেই তাকে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করতে হয়েছে।

বান্দরবান জেলা প্রশাসনের তথ্য বাতায়নের রেকর্ড অনুযায়ী, শামীম আরা রিনির আগে জেলা প্রশাসক ছিলেন শাহ মুজাহিদ উদ্দিন। আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার দায়িত্বও পালন করতে হয়েছিল তাকে। পাশাপাশি জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান এবং ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম পাঁচ মাসের ঘটনাবহুল সময়ে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বেও ছিলেন তিনি।

নাম প্রকাশ না করার শর্তে বান্দরবানের সাবেক জেলা প্রশাসক বলেন, এই চারজন জেলা প্রশাসককে কাজ করতে হয়েছে তিনটি সরকারের অধীনে। এটিও একটি রেকর্ড।

জনপ্রশাসন সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সাধারণত একজন কর্মকর্তাকে জেলা প্রশাসক পদে দুই থেকে আড়াই বছর দায়িত্বে রাখা হয়। তবে কখনো কখনো স্বাভাবিক কারণেও এ নিয়মের ব্যতিক্রম ঘটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

সাতক্ষীরায় শরীরের অভ্যন্তরে স্বর্ণের পেস্ট বহন, ভারতীয় নাগরিক আটক

Bandarban Tribune

বান্দরবানে ৬৩০ দিনে চার ডিসি 

Update Time : ০৮:৪৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬