Lama ০৪:২৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্মের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নজরুল বর্ষ উপলক্ষে বাঘাইছড়ি উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়।

কাচালং সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মীর কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমেনা মারজান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা নুর আলম, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দীন মজুমদার, পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবির আহমেদ, বাঘাইছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য ও প্রতিযোগিতার সার্বিক দিক তুলে ধরা হয়। বক্তারা বলেন, জাতীয় কবির বিদ্রোহী ও সাম্যবাদী চেতনা শিক্ষার্থীদের মননে দেশপ্রেম ও অসাম্প্রদায়িক মূল্যবোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পড়ালেখার পাশাপাশি এ ধরনের সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মানসিক বিকাশে সহায়ক।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা ক্রেস্ট, সার্টিফিকেট ও আকর্ষণীয় পুরস্কার বিতরণ করেন। আমন্ত্রিত অতিথিদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি এক উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

থানচিতে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Bandarban Tribune

বাঘাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

Update Time : ০২:২১:১২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬