Lama ০৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রামের সীতাকুণ্ডে শুরু হয়েছে বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্ট ২০২৬। শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে তিনটায় বাড়বকুণ্ড স্কুল মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরী এফসিএ বলেন, খেলাধুলা তরুণদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে এবং সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে শরীর সুস্থ রাখে। বর্তমান তরুণসমাজ মাদকের দিকে ঝুঁকে পড়ছে উল্লেখ করে তিনি জানান, তরুণদের ভালো কাজে সম্পৃক্ত রাখতে দেশব্যাপী এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তিনি সব তরুণকে খেলায় অংশগ্রহণ ও তা উপভোগ করার আহ্বান জানান।

বাড়বকুণ্ড ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর।

এ ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী, উত্তর জেলা উচ্চ মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাস্টার মোবারক আলী, উপজেলা বিএনপির যুগ্ম সদস্য সচিব ফজলুল করিম চৌধুরী, জেলা যুবদলের নেতা লোকমান হোসেন রাকিব, উপজেলা যুবদলের সভাপতি মো. সাহাবুদ্দিন রাজুসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৯টি দল অংশগ্রহণ করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

সীতাকুণ্ডে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু

Bandarban Tribune

সীতাকুণ্ডে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু

Update Time : ১২:৫৩:২৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬