Lama ১০:২৬ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন: জমির মালিক ও ড্রেজার মেশিন মালিককে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরের শাহরাস্তিতে অনুমোদনহীন ড্রেজার ব্যবহার করে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অপরাধে জমির মালিক ও ড্রেজার মেশিন মালিককে মোট ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধ উত্তোলনে ব্যবহৃত পাইপগুলো বিনষ্ট করা হয়।

গত মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের রাজারামপুর কর্নপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযানকালে অনুমোদন ছাড়াই ড্রেজার বসিয়ে কৃষিজমি থেকে মাটি ও বালু উত্তোলনের সত্যতা পাওয়া যায়। ফলে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী দুই ব্যক্তিকে এই অর্থদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—জমির মালিক মো. আবদুর রহমান (শাহরাস্তি উপজেলার খেড়িহর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে), যাঁকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং ড্রেজার মেশিনের মালিক মো. ফারুক হোসেন (মনোহরগঞ্জ উপজেলার বাসিন্দা), যাঁকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান জানান, জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে উপজেলা আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মাটিরাঙ্গায় পূবালী ব্যাংকের উদ্যোগে শিক্ষার্থীদের স্টুডেন্ট ব্যাংকিং কার্যক্রম

Bandarban Tribune

চাঁদপুরে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন: জমির মালিক ও ড্রেজার মেশিন মালিককে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

Update Time : ১১:৪৯:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬