
নীলফামারীতে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়।
এ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সোহায়েল পারভেজ, জেলা কালচারাল অফিসার নুসরাত তাবাসসুম রিমু সহ জেলা প্রশাসনের কর্মকর্তা, সাংস্কৃতিক কর্মী ও সুধীজন।
আলোচনা সভায় বক্তারা বলেন, লালন শাহ ছিলেন মানবতার কবি। জাতি-ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে তিনি মানুষের জয়গান গেয়েছেন। তার দর্শন ও গান আজও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে অনুপ্রেরণা যোগায়।
এছাড়াও অনুষ্ঠানে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী 



















