Lama ০৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়িতে সড়কে ঝরল ছাত্রদল নেতার প্রাণ, সংবাদকর্মীসহ আহত-২

চট্টগ্রামের ফটিকছড়িতে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে মো. সজিব (২০) নামে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন স্থানীয় সংবাদকর্মী রায়হান উদ্দিন ও অটোরিকশাচালক। আহতদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার গহিরা-হেয়াঁকো সড়কের বক্তপুর কড়ালিয়া পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধর্মপুর আজাদীবাজার থেকে ব্যক্তিগত কাজ শেষে মোটরসাইকেলে নানুপুরের দিকে ফিরছিলেন সজিব ও সংবাদকর্মী রায়হান উদ্দিন। পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহীসহ অটোরিকশাচালক আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক সজিবকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার মাথায় গুরুতর আঘাত লেগেছিল এবং হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাশেদা খানম বলেন, “হাসপাতালে আনার আগেই সজিবের মৃত্যু হয়েছিল। তার মাথায় গুরুতর আঘাত ছিল। আহত অপর ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত সজিব রোসাংগিরী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মনুর বাপের বাড়ি এলাকার মো. রফিকের ছেলে। তিনি ওই ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। আহত সংবাদকর্মী রায়হান উদ্দিনও একই এলাকার বাসিন্দা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আমার সাইফকে এনে দাও” কান্নায় ভারী ইনানীর আকাশ-বাতাস

Bandarban Tribune

ফটিকছড়িতে সড়কে ঝরল ছাত্রদল নেতার প্রাণ, সংবাদকর্মীসহ আহত-২

Update Time : ০৮:৫৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬