Lama ০৪:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় ৫২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাভারের আশুলিয়ায় গাঁজাসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। গভীর রাতে নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার কবিরপুর বাসস্ট্যান্ডের রেডিও অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

ডিবি পুলিশ জানায়, একটি পিকআপ ভ্যানে করে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে সেখানে চেকপোস্ট বসায় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। এসময় একটি পিকআপ ভ্যান ও ৫২ কেজি গাঁজাসহ পেশাদার মাদক ব্যবসায়ী জামাল মিয়া ওরফে সেলিমকে গ্রেফতার করা হয়।

৫২ কেজি গাঁজার আনুমানিক মূল্য ১৫ লক্ষ ৬০ হাজার টাকা। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নামে তিনটি মাদক ও একটি চুরির মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আমার সাইফকে এনে দাও” কান্নায় ভারী ইনানীর আকাশ-বাতাস

Bandarban Tribune

আশুলিয়ায় ৫২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Update Time : ০৬:২১:৪১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬