
নরসিংদী জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসহায় দুঃস্থ মানুষের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। জেলার ৮১ জন দুঃস্থ অসহায় মানুষকে ৯ লাখ ৯৫ হাজার টাকা ও মেধাবী ১০ জনকে ১ লাখ ৪৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
আজ শনিবার) ১৭-১০-২৬) সকালে নরসিংদী জেলা পরিষদ হল রুম চেক বিতরন অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল ওয়াহাব রাশেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নরসিংদী সদর(১) সংসদ সদস্য খায়রুল কবির খোকন।
এসময় বিশেষ অতিথি ছিলেন, নরসিংদী -৩( শিবপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মঞ্জুর এলাহী, জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা আলহাজ তোফাজ্জল হোসেন মাষ্টার, জেলা পরিষদের সহকারী নির্বাহী প্রকৌশলী নূর ই ইলহাম, শিবপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন প্রমূখ।
নরসিংদী জেলা পরিষদের অসহায় ও দুঃস্থদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল ওয়াহাব রাশেদের বক্তব্য দেন। তিনি বলেন, “অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং তাদের স্বাবলম্বী করে তুলতে নরসিংদী জেলা পরিষদ সব সময় মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনায় গুরুত্ব দিয়ে আসছে।
আজকের এই চেক বিতরণ কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো অসহায় ও দুঃস্থ মানুষের আর্থিক সহায়তার মাধ্যমে তাদের কষ্ট কিছুটা লাঘব করা এবং স্বাভাবিক জীবনযাপনে সহযোগিতা করা। আমরা চাই, এই সহায়তা উপকারভোগীদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনুক। সরকারের জনকল্যাণমূলক কার্যক্রমের সুফল যেন প্রকৃত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে পৌঁছে যায়, সে বিষয়ে আমাদের সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। স্বচ্ছতা, জবাবদিহি ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে জেলা পরিষদের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
আমি আশা করি, সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠন অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসবেন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা একটি মানবিক, বৈষম্যহীন ও কল্যাণমুখী সমাজ গড়ে তুলতে পারব।”
তিনি চেকপ্রাপ্ত উপকারভোগীদের সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন এবং জেলা পরিষদের জনকল্যাণমূলক কার্যক্রমে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
নিজস্ব প্রতিবেদক, নরসিংদী 




















