Lama ০৫:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লামায় গলায় ফাঁস দেয়া অবস্থায় এক তরুণীর লাশ উদ্ধার

লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের আংসারঝিরি এলাকায় নাসরিন সুলতানা (১৯) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। বুধবার ৭ অক্টোবর এই ঘটনা ঘটেছে।

নিহত নাসরিন সুলতানা ওই এলাকার আব্দুল গফুর ও রুপিয়া খাতুনের মেয়ে। নিহতের স্বজনদের দাবি, কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাহাজিল পাড়ার মৃত আবু তালেক এবং মা ফরিদা বেগমের ছেলে মো.বেলালের (১৯) সঙ্গে নাসরিনের দীর্ঘদিনের সম্পর্ক ছিল।

স্বজনদের অভিযোগ, নাসরিন ও বেলালের মধ্যে প্রায় আট বছর ধরে সম্পর্ক চলছিল। সম্প্রতি তাদের বিয়ের বিষয়ে দুই পরিবারের মধ্যে কথাবার্তাও চলছিল। একপর্যায়ে বিয়ের কাবিন ও অন্যান্য খরচ বাবদ নাসরিনের পরিবারের পক্ষ থেকে ৩০ হাজার টাকা দেওয়ার কথা বলা হলে বেলালের পরিবার ৬০ হাজার টাকা দাবি করে বলে অভিযোগ করেন স্বজনরা।

স্বজনদের আরও অভিযোগ, এ বিষয়কে কেন্দ্র করে বেলালের পরিবারের সঙ্গে নাসরিনের পরিবারের মধ্যে বিরোধ তৈরি হয়। পরে নাসরিনকে ৬নং ওয়ার্ডের আংসারঝিরি এলাকার একটি বাগান থেকে ঝুলন্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারী পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) জামিল আহমেদ বলেন ঘটনাস্থল পরিদর্শন করে নিহত নাসরিন সুলতানার মরদেহ উদ্ধার করা হয়েছে,একই সাথে সন্দেহভাজন দুই যুবককে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বান্দরবান সদর মর্গে পাঠানো হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

সাতক্ষীরায় শরীরের অভ্যন্তরে স্বর্ণের পেস্ট বহন, ভারতীয় নাগরিক আটক

Bandarban Tribune

লামায় গলায় ফাঁস দেয়া অবস্থায় এক তরুণীর লাশ উদ্ধার

Update Time : ১২:০৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬