Lama ০৪:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণরাই হবে দেশের দক্ষ মানবসম্পদ’ পানছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

“তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি”; এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

গতকাল রবিবার (১২ জুলাই ২০২৬) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হাফিজ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ। সীমিত ভূমি ও সম্পদের ওপর ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জ। তবে জনসংখ্যাকে সমস্যা হিসেবে না দেখে, বিশেষ করে তরুণ প্রজন্মকে সঠিক শিক্ষা, মানসম্মত স্বাস্থ্যসেবা, দক্ষতা উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করা গেলে তারাই দেশের সবচেয়ে বড় সম্পদে পরিণত হবে। একটি দক্ষ, সচেতন ও কর্মক্ষম তরুণ সমাজই পারে দেশের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করতে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পানছড়ি থানার অফিসার ইনচার্জ মো. ফেরদৌস ওয়াহিদ, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা, ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা, চেঙ্গী ইউনিয়নের মাঠকর্মী আশালতা চাকমা, পরিবার পরিকল্পনা পরিদর্শক সুজেশ চাকমা, পরিবার কল্যাণ সহায়িকা বিজলী রানী সাহা, পানছড়ি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যুৎ জ্যোতি চাকমাসহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

আলোচনা সভা শেষে জনসংখ্যা ও পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মাইসছড়ি বিএনপি’র নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় মুখর মহালছড়ি উপজেলা বিএনপির কার্যালয়

Bandarban Tribune

তরুণরাই হবে দেশের দক্ষ মানবসম্পদ’ পানছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

Update Time : ০৬:৪৮:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬