Lama ০৪:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কাপ্তাই জোন কমান্ডার বন্যা দুর্গতদের মাঝে জোনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করেন

  • ঝুলন দত্ত
  • Update Time : ০৬:৪০:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ১৮ Time View

বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগে  ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে কাপ্তাই জোনের ব্যবস্থাপনায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

১২ জুলাই বিকেলে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে   কাপ্তাই জোন কমান্ডার লে: কর্নেল মো: নাজমুল কাদির শুভ, পিএসসি উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেন।

বিতরণকৃত ত্রাণের মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণ, শুকনো খাবার,এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী।

এ সময় জোন কমান্ডার বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সবসময়ই দেশের যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থেকে মানবিক সহায়তা প্রদান করে আসছে। ভবিষ্যতেও বন্যা দুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে সেনাবাহিনীর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

বিজ্ঞাপন

ত্রাণ বিতরণ কার্যক্রমে কাপ্তাই জোনের সামরিক কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিবৃন্দ, জনপ্রতিনিধি, কাপ্তাই ইওথ ক্লাব এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দুর্গত পরিবারের সদস্যরা সময়োপযোগী এই সহায়তা পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে কাপ্তাই জোনের এ উদ্যোগ বন্যা দুর্গত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মাইসছড়ি বিএনপি’র নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় মুখর মহালছড়ি উপজেলা বিএনপির কার্যালয়

Bandarban Tribune

কাপ্তাই জোন কমান্ডার বন্যা দুর্গতদের মাঝে জোনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করেন

Update Time : ০৬:৪০:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬