
ট্রিবিউন ডেস্ক:
টানা ভারী বর্ষণ, নিম্নচাপের প্রভাব, মাতামুহুরী নদীর পানি বৃদ্ধির কারনে সৃষ্ট বন্যা ও ভূমিধ্বসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজ্ঞাপন

১১ই জুলাই আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী-এর নেতৃত্বে আলীকদম উপজেলার চৈক্ষ্যং ও নয়াপাড়া ইউনিয়নের বন্যাকবলিত এলাকা এবং বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রিত ৮০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
বিজ্ঞাপন

ত্রাণ কার্যক্রমের আওতায় রোয়াম্বু সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র, নজির মেম্বারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র, চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স আশ্রয়কেন্দ্রে আশ্রিত মোট ৮০ পরিবারের মধ্যে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ সহায়তার পাশাপাশি আলীকদম ব্যাটালিয়ন বন্যাকবলিত এলাকায় পানিবন্দী মানুষের নিয়মিত খোঁজখবর রাখা, বন্যা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আশ্রয়কেন্দ্রে যাতায়াতে প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে উদ্ধার অভিযান পরিচালনার জন্য সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

এ সময় আলীকদম ব্যাটালিয়নের কর্মকর্তাবৃন্দ, বিজিবির সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Reporter Name 










