Lama ০৪:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কাপ্তাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ 

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৮:২৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ২২ Time View

কাপ্তাই (রাঙামাটি) সংবাদদাতা :

রাঙামাটির  কাপ্তাই উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন  উপলক্ষে  আলোচনা সভা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।”তারুন্যের আশা- আশঙ্কা বাস্তবায়ন করি, আজকের সুন্দর আগামী গড়ি “এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (১২ই জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নাইমা ইলিয়াস এর সভাপতিত্বে অনুষ্ঠানে  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই  উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: দিলদার হোসেন।

এসময় তিনি বলেন, পূর্বে এবং বর্তমান দুর্যোগ মুহূর্তে উপজেলা স্বাস্থ্য বিভাগ জনসাধারণের জন্য তাদের স্বাস্থ্য সেবা অব্যাহত রেখেছে। আমরা আগামী দিনে আশা করব স্বাস্থ্য বিভাগ কাপ্তাই উপজেলাকে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনায় মডেল উপজেলা  হিসেবে গড়ে তুলবে।

উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী  দেলোয়ার হোসেন মাসুদ এর সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা,খ্রীষ্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনা এর  পরিচালক ডা: প্রবীর খিয়াং,আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র কাপ্তাই এর  প্রশিক্ষণ কর্মকর্তা চয়ন বড়ুয়া এবং কাপ্তাই  উপজেলা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক  ঝুলন দত্ত প্রমুখ।

বিজ্ঞাপন

এ সময় বক্তারা বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। পরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ (এফ ডব্লিউ এ) পরিবার কল্যাণ সহকারী মিসেস থাইক্রাচিং মারমা, শ্রেষ্ঠ এফ পি আই পরিবার পরিকল্পনা পরিদর্শক ফজলুল করিম,শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা মিসেস নিশা চাকমা, শ্রেষ্ঠ উপ-সহকারী মেডিকেল অফিসার মিসেস নাজমা আক্তার।

বিজ্ঞাপন

ইউনিয়ন শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা কেন্দ্র চিৎমরম ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র এর পক্ষ থেকে  মিনু সিং মারমা, উপজেলা শ্রেষ্ঠ বেসরকারি সংস্থা (সিবিডি) খ্রীস্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনা এর পক্ষ থেকে পুরস্কার ও সম্মাননা গ্রহণ করেন খ্রীস্টিয়ান  হাসপাতাল চন্দ্রঘোনা সিসি এইচপি প্রকল্পের প্রগ্রাম প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মাইসছড়ি বিএনপি’র নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় মুখর মহালছড়ি উপজেলা বিএনপির কার্যালয়

Bandarban Tribune

কাপ্তাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ 

Update Time : ০৪:৪৮:২৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬