
মোঃ কাউছারুল ইসলাম:-
খাগড়াছড়ি পার্বত্য জেলা মহালছড়ি উপজেলা বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, সনদ ও সম্মাননা ক্রেস্ট বিতরণী অনুষ্ঠান হয়েছে।
রবিবার(১১ জুলাই) ‘তারুণ্যের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহালছড়ি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমজাদ হোসেন (অতিরিক্ত দায়িত্ব) সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন।
বিশ্ব জনসংখ্যা দিবস আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডাঃ ধনিষ্ট চাকমা, মহালছড়ি খাদ্য কর্মকর্তা প্রমিত কুমার চাকমা,মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন।

আলোচনা সভা শেষে মহালছড়ি উপজেলায় পরিবার পরিকল্পনা কর্মকান্ডে বিশেষ অবদান রাখায় যাঁরা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, তাঁদের হাতে সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় আয়োজিত এই সভায় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মী, গনমাধ্যমের কর্মীরা এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
Reporter Name 










