Lama ০২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দীঘিনালায় আড়াই হাজার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাগড়াছড়ি জেলা পরিষদ

  • Reporter Name
  • Update Time : ১১:২০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ২১ Time View

মোঃ আল আমিন:-

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার আড়াই হাজার পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে উপজেলার মেরুং ও কবাখালী ইউনিয়নসহ বন্যাদুর্গত বিভিন্ন এলাকায় এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।

বিজ্ঞাপন

এ সময় তিনি বলেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। কেউ যেন খাদ্যসংকটে না পড়ে, সে লক্ষ্যেই জেলা পরিষদের পক্ষ থেকে জরুরি ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।’

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা (রিংকু), দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম সফি, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মাইসছড়ি বিএনপি’র নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় মুখর মহালছড়ি উপজেলা বিএনপির কার্যালয়

Bandarban Tribune

দীঘিনালায় আড়াই হাজার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাগড়াছড়ি জেলা পরিষদ

Update Time : ১১:২০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬